প্রধান সূচি

নাজিরপুরে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

পিরোজপুরের নাজিরপুরে ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক খান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর ডিবি’র পরিদর্শক মো. তরিকুল ইসলাম, উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি’র একটি দল পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সড়কের অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক খান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত ওমর ফারুক খান পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মো. হাবিবুর রহমান খানের ছেলে।
এ ব্যাপারে নাজিরপুর থানায় মামলা একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial