প্রধান সূচি

কাউখালীতে জাতীয় ইমাম সমিতির সম্মেলন

জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পরে শুক্রবার এ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ওলামা বিভাগের কাউখালী উপজেলা শাখার সভাপতি আ.ন.ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলাম খান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন প্রমুখ।
সম্মেলনে মাওলানা আ.ন.ম. শহিদুল ইসলামকে সভাপতি এবং মাওলানা আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial