Friday, October 25th, 2024
কাউখালীতে জাতীয় ইমাম সমিতির সম্মেলন
জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পরে শুক্রবার এ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ওলামা বিভাগের কাউখালী উপজেলা শাখার সভাপতি আ.ন.ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলাম খান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন প্রমুখ। সম্মেলনে মাওলানা আ.ন.ম. শহিদুল ইসলামকে সভাপতি এবং মাওলানা আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
পিরোজপুরে পূজা উদযাপন পরিষদের পূর্নমিলণী অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পিরোজপুরে দূর্গাপুজা পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় পিরোজপুর পৌর এলাকার রয়েল প্যালেস মিলনায়তনে এ পূর্নমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি গণেশ মিত্র। পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দোলা গুহ। সভারবিস্তারিত পড়ুন
