প্রধান সূচি

ফেসবুকে মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য : গ্রেফতার-২

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পিরোজপুর জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানান।
আটককৃতরা হল- পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং ও উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)। এদের মধ্যে রাকিবুল হাসানকে নাজিরপুর থেকে এবং সৈকত মৃধাকে ঢাকার নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান জানান, গ্রেফতারকৃতরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুক আইডিতে কমেন্টস এবং তা পোস্ট করে। এ ঘটনায় শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাকিবুল হাসানকে নাজিরপুরের নিজ এলাকা থেকে এবং সৈকত মৃধাকে ঢাকার নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তারা এ ধরনের স্ট্যাটাস ও কমেন্টের মাধ্যমে এলাকায় অস্তিতিশীল পরিবেশের সৃষ্টির চেষ্টা চালায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial