প্রধান সূচি

পিরোজপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু করেছে। জেলার কাউখালী উপজেলার আমড়াজুড়ি গ্রামের সুনিল কুমার হালদারের ছেলে তপন কুমার হালদার (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃতের ঘনিষ্টজন শেখর হালদার জানান, ডেঙ্গুতে আক্রান্ত হলে মঙ্গলবার তাকে প্রথমে কাউখালী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, গত জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে বুধবার প্রথম একজন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ৩ জন আক্রান্ত হবার সত্যতাও তিনি নিশ্চিত করেছেন। জেলার সকল হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার সুব্যবস্থাও করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial