Wednesday, September 11th, 2024
পিরোজপুরের সাবেক এসপি ও ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ
পিরোজপুরের সাবেক পুলিশ সুপার, সদর থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে মামলার শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা: হেলাল উদ্দিন মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে এ নির্দেশ দিয়েছেন। পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারকে বেআইনীভাবে থানায় ৩৮ ঘন্টা আটকে রেখে নির্যাতনের পর অস্ত্র দিয়ে তার বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগে পিরোজপুরের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এবং সদর থানার সাবেক ওসি আবির মোহাম্মদ হোসেনসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। গত ২৮বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু
পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু করেছে। জেলার কাউখালী উপজেলার আমড়াজুড়ি গ্রামের সুনিল কুমার হালদারের ছেলে তপন কুমার হালদার (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতের ঘনিষ্টজন শেখর হালদার জানান, ডেঙ্গুতে আক্রান্ত হলে মঙ্গলবার তাকে প্রথমে কাউখালী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, গত জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে বুধবার প্রথম একজন মৃত্যুবরণবিস্তারিত পড়ুন
