প্রধান সূচি

ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফাইজুর রশিদ খসরু, মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীন, ভিটাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম।
এ সময় ১২টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১২ বান ঢেউটিন ও প্রতি জনকে ৩ হাজার টাকার চেক এবং ৩৮টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্য দেওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial