ভান্ডারিয়ায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। বিকেলে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন জোমাদ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, পৌর যুব মহিলা লীগের আহবায়ক সাদিয়া আক্তার সম্পা প্রমুখ।
Please follow and like us:
« মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিপক্ষে চলচ্চিত্র সংশ্লিষ্টদের শক্ত অবস্থান নিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান »
