পিরোজপুরের ৩টি উপজেলায় শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন
প্রথম ধাপে পিরোজপুরের তিনটি উপজেলায় শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন। বুধবার জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তিনটি উপজেলার মোট ১৭৪টি ভোট কেন্দে ইভিএম এর মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহন। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বিকেলে কিছু কিছু কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি বেশী দেখা গেছে।
সদর উপজেলার শারিকতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৬৯ ভোট। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ২৭৪ জন।
৩টি উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ৯টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
