প্রধান সূচি

পিরোজপুরের কাউখালীতে আন্তজার্তিক কৃষি উন্নয়ন তহবিলের প্রতিনিধি দল

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্মল হোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর বিভিন্ন বাগান পরিদর্শন করেছেন আন্তজার্তিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর প্রতিনিধি দল।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালী উপজেলার গান্ডতা গ্রামে মীর জিয়ার মাল্টা বাগান, সুমাইয়ার ড্রাগন বাগান, ফরিদের আম বাগান, লাঙ্গুলী গ্রামের বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান ও ভার্মি কপোষ্ট ও কৃষি উদ্যোক্তা ফরিদের সুপারী গাছের খোল থেকে প্লেট বানানো কারাখানা পরিদর্শন করেন। এসময় কৃষকদের সাথে প্রতিনিধি দলের সদস্যরা মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইফাদের মিশন লিডার ডন গ্রিনবার্গ, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, এসএসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. হামিদুর রহমান, এসএসিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, ইফাদের প্রোগ্রাম ম্যানেজার রিলা কার্ক, কাউখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস, ইফাদের প্রাইভেট সেক্টর ফারিয়া তাসিন প্রমুখ।
প্রতিনিধি দল লাঙ্গুলী গ্রামে কৃষি উদ্যোক্তা ফরিদের পরিবেশ বান্ধব পণ্য সুপারির খোল থেকে তৈরি নিত্যপ্রয়োজনীয় বাসনকোসন তৈরির কারখানা পরিদর্শনকালে এ উদ্যোগের প্রশাংসা করেন। তারা এ পণ্য বিদেশে রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial