প্রধান সূচি

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেউন্দিয়া গ্রামে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কেউন্দিয়া বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে আল্লাহর দান ঔষধালয়কে ৪ হাজার টাকা, মুদির দোকান শামীম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial