Thursday, March 28th, 2024
কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেউন্দিয়া গ্রামে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কেউন্দিয়া বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে আল্লাহর দান ঔষধালয়কে ৪ হাজার টাকা, মুদির দোকান শামীম স্টোরকে ২বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে উপজেলা প্রশাসনের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজীর অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় প্রশাসনের নাম করে স্বাধীনতা দিবস পালনে চাঁদাবাজী করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিয়ারহাট বাজার কমিটির কয়েকজন সদস্যসহ প্রভাবশালী ব্যবসায়ীরা বিভিন্ন দোকান থেকে ওই চাঁদা তুলেছেন। মিয়ারহাট বাজারের কয়েক’শ দোকান থেকে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাঁদা নিয়েছেন তারা। এভাবে প্রশাসনের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে আত্মসাত করায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়া হয়েছে। বাজারের ভুক্তভোগী গামেন্টস ব্যবসায়ী মো. বাদশা মিয়া বুধবার বিকেলে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বরাবর একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগে ব্যবসায়ী বাদশা মিয়া উল্লেখ করেন, গতবিস্তারিত পড়ুন
