প্রধান সূচি

কাউখালীতে রং লাগিয়ে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ : ৪ ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের কাউখালীর বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। শুক্রবার সাপ্তাহিক হাটের দিন বাজারে ঝুড়িতে থরে থরে মাছ সাজিয়ে অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা কিনছেনও বেশ। তবে এসব মাছে রং লাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে মাছ দেখতে লাল আর তাজা মনে হয়। প্রায় পঁচে যাওয়া মাছও দেখে মনে হচ্ছে টাটকা।
এসব পঁচা সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ১শ’ কেজি পঁচা ও রং মেশানো মাছ জব্দ করে নদীতে ফেলে দেওয়া হয়।
শুক্রবার সকালে কাউখালী উপজেলা শহরের সাপ্তাহিক বাজারের দিন দক্ষিন বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- ইলিয়াস হোসেন, মো. শাহিন এবং রাজিব।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা বলেন, ক্ষতিকর রং মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে ওই মাছ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রং মেশানো মাছ ধ্বংস করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial