প্রধান সূচি

পাড়েরহাটে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, পিরোজপু থেকে মোটর সাইকেলে পাড়েরহাটের নিজ বাড়িতে ফেরার পথে ১০/১৫ জন দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শ ম রেজাউল করিমের পক্ষে কাজ করেছিলেন। আর এ জন্য তাকে ইতিপূর্বে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালের ঈগল প্রতিকের কর্মী-সমর্থকরা গালিগালাজসহ নানাভাবে হুমকি দেয়।
আজ রবিবার সকালে পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শ ম রেজাউল করিম পাড়েররহাট এলাকায় গিয়ে জনসাধারণের সঙ্গে দেখা করেন এবং নির্বাচন উত্তর মতবিনিময় করেন। এ সময়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম এমপি রেজাউল করিমের সঙ্গে ছিলেন। আর এ কারণেই ক্ষিপ্ত হয়ে প্রতিদ্বন্ধি ঈগল প্রার্থীর কর্মী সমর্থকরা তার (হালিম) ওপর হামলা করে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে বলে দাবী করেন এমপি শ ম রেজাউল করিমের সমর্থকরা।
এমপি রেজাউল করিমের পাড়েরহাট সফরকালে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, বীর মুক্তিযোদ্ধার রুহুল আমিন নবীন পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ বাবুল, বর্তমান ইউপি চেয়ারম্যান শাওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।
এদিকে, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে আহত করার বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য শ ম রেজাউল করিম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম রক্তচক্ষু উপেক্ষা করে নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা রাখায় ক্ষুব্ধ ছিলেন ঈগল প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার লোকেরা। তাদের নিষেধ উপেক্ষা করে নৌকার পক্ষে কাজ করার জন্য ক্ষিপ্ত হয়েই হালিমের ওপর পরিকল্পিতভাবে এই বর্বরোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ নবনির্বাচিত সংসদ সদস্যের।
তিনি আরো অভিযোগ করেন, কিছুদিন পূর্বে পিরোজপুর সদর উপজেলায় নৌকা প্রতীকের এজেন্ট ফয়সালকে নির্মমভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত করে দেয় ঈগল প্রতীকের সন্ত্রাসীরা। ফয়সাল এখন মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথ পাঞ্জা লড়ছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial