ভান্ডারিয়া উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে উন্নয়ন কর্মকান্ড নিয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
এ সময় উপজেলা ও পৌরসভার সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« সরকারের দূরদর্শী সিদ্ধান্তে মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে : মো. তোফাজ্জল হোসেন মিয়া (পূর্ববর্তি সংবাদ)
