প্রধান সূচি

দেশের দৃশ্যমান উন্নয়ন ও জনহিতকর প্রকল্প জাতির কাছে তুলে ধরতে হবে : মহিউদ্দিন মহারাজ এমপি

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও স্বরূপকাঠী) আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন বলেছেন, সাংবাদিকদের লেখুনির মাধ্যমে সমাজের ভুল ক্রটি ফুটে উঠে। সাংবাদিকরা সমাজের দর্পন। তারা দেশের ও সমাজের জন্য কাজ করেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়ন এবং শত শত জনহিতকর প্রকল্প জাতির কাছে তুলে ধরতে হবে।
আজ শুক্রবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সদস্য শহিদুল ইসলাম মল্লিক, মো. জুয়েল, মাছুম বিল্লাহ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial