কাউখালীতে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
কাউখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও এমোনিয়া ব্যবহার করার অভিযোগে বিসমিল্লাহ বেকারি এবং রামিন বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে রামিন বেকারিকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারিকে ১০ হাজার জরিমানা করা হয়।
রবিবার দুপুরে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.বায়েজিদুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বিশিষ্ট ব্যক্তিদের কবর জিহারত করলেন এমপি মহারাজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নির্বাচনের সরল অঙ্কটা শুধু শুধু জটিল করা হচ্ছে »
