কাউখালীতে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী পথসভা
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করেছেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
নির্বাচনী সভায় তার নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট চেয়ে মহিউদ্দিন মহারাজ বলেন, ৭ জানুয়ারী সকল ভোটার ভোট কেন্দ্র গিয়ে উৎসবমূখর পরিবেশে ভোট দিবেন। এতে কেউ বাধাঁ দিতে পারবে না। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। তবে আমি এখনও যেমন আপনাদের পাশে আছি আগামীতেও থাকবো। ঈগল মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি বানালে, আমাকে এমপি বানালে আমি আপনাদের এলাকার উন্নয়নে শতভাগ চেষ্টা করবো।
রবিবার বিকেলে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান গাজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, শিয়ালকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
