Sunday, December 24th, 2023
নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে : শ ম রেজাউল করিম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার যদি প্রধানমন্ত্রী হন আর আমি যদি আবার আপনাদের প্রতিনিধি, আপনাদের এমপি নির্বাচিত হই, তাহলে এই জনপদে আবারও উন্নয়ন হবে। এখানে কোন সন্ত্রাস হবে না, কোন মাদক ব্যবসা হবে না ইনশাআল্লাহ। রবিবার বিকেলে নির্বাচনী এলাকার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ ম রেজাউল করিম বলেন, আমার দ্বারা রানৈতিকভাবে কেউ ক্ষতিগ্রস্থ হননি। টিআর এরবিস্তারিত পড়ুন
কাউখালীতে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী পথসভা
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করেছেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। নির্বাচনী সভায় তার নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট চেয়ে মহিউদ্দিন মহারাজ বলেন, ৭ জানুয়ারী সকল ভোটার ভোট কেন্দ্র গিয়ে উৎসবমূখর পরিবেশে ভোট দিবেন। এতে কেউ বাধাঁ দিতে পারবে না। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। তবে আমি এখনও যেমন আপনাদের পাশে আছি আগামীতেও থাকবো। ঈগল মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি বানালে, আমাকেবিস্তারিত পড়ুন
২২ দিনেই রেমিটেন্স এলো ১৫৭ কোটি ডলার, মাস শেষে ছাড়াবে ২ বিলিয়ন
বর্তমান বিশ্ব পেক্ষাপটে দেশের অর্থনীতির সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উল্লম্ফন অব্যাহত রয়েছে। অক্টোবর, নভেম্বরের পর বছরের শেষ মাস ডিসেম্বরেও রেমিটেন্স বা প্রবাসী আয়ের ঊর্ধ্বমূখী ধারা অব্যাহত আছে। অক্টোবরের পর নভেম্বর মাসেও প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অক্টোবরে পাঠিয়েছিলেন ১৯৭ কোটি ৭৫ লাখ (১.৯৮ বিলিয়ন) ডলার; নভেম্বরে এসেছিল ১৯৩ কোটি (১.৯৩ বিলিয়ন) ডলার। বিশ্লেষকরা বলছেন ডিসেম্বরে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে আসবে—এটা এখন নিশ্চিত করে বলা যায়। বাংলাদেশ ব্যাংক রোববার রেমিটেন্স প্রবাহের সাপ্তাহিক যেবিস্তারিত পড়ুন
জনবিচ্ছিন্ন গণঅভ্যুত্থান : ভূতের মুখে রাম-নাম
জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা পুত্র তারেক রহমানের একটি ভিডিও বার্তা সম্প্রতি (২০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ থেকে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও বার্তার মাধ্যমে তিনি বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষকে বর্তমান সরকারের বিরুদ্ধে পূর্ণ অসহযোগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিহত করার ডাক দিয়েছেন। তার এই ভিডিও বার্তা বাংলাদেশের সার্বিক জনগণের উপর কতটা প্রভাব ফেলবে? এটি কি যুক্তিসঙ্গত? নাকি এটি তার আবেগ তাড়িত ভিডিও বার্তা অথবা বিকৃত মস্তিষ্কের বহিঃপ্রকাশ? এ বিশ্লেষণে যাওয়ার পূর্বে তারেক রহমানের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের এবং ওয়ান-ইলেভেনের পরবর্তীবিস্তারিত পড়ুন
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সাহসী ও স্থিতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা
বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নমুখী রূপান্তরের বাস্তব উদাহরণ। তার নজড়কাড়া সাহসী পদচারণায় বিস্মিত বিশ্ব সমাজ। যে দেশটি এক সময় প্রাকৃতিক দুর্যোগ, ক্ষুধা-মঙ্গা, সামরিক শাসন ও রাজনৈতিক অস্থিরতার জন্য পরিচিত ছিল, হেনরি কিসিঞ্জার যেদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিলো, সে দেশটি আজ বিশ্বের অন্যতম সেরা অর্থনৈতিক সাফল্যের গল্প-গাঁথায় ঠাই করে নিয়েছে। তাইতো অসংখ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও উন্নয়ন বিশেষজ্ঞরা বাংলাদেশের চলমান উন্নয়ন উপাখ্যানকে এশিয়ার তথা বিশ্বের সেরা বলতে দ্বিধা করে না। বিশ্ববিখ্যাত রেটিং সংস্থাগুলোও বাংলাদেশকে প্রতিনিয়ত ইতিবাচক রেটিংয়ে স্থান দিয়ে আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত প্রদান করছে। সমসাময়িক বিশ্বের শ্লথ গতির অর্থনৈতিক প্রবৃদ্ধির বিপরীতেবিস্তারিত পড়ুন
