প্রধান সূচি

সুপারী পারা নিয়ে ঝগড়া

চাচাতো ভাইকে হত্যায় মামলা : ৫ আসামী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারী পারা নিয়ে ঝগড়ায় চাচাতো ভাই এর শুরকির আঘাতে ইব্রাহীম সরদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামীকেই গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহীম সরদার মারা যায়।
এ ঘটনায় নিহত ইব্রাহীম সরদারের ছেলে আল-আমিন সরদার বাদী হয়ে শনিবার রাতে হত্যার প্রধান অভিযুক্ত দুলাল সরদার ও তার ভাই বাবুল সরদারসহ ৫ জনকে আসামী করে ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যার অভিযোগে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে এজাহারে উল্লেখিত ৫ আসামীকে গ্রেফতার করেছে। আসামীরা হলেন- নিহত ইব্রাহীম সরদারের চাচাতো ভাই দুলাল সরদার, তার স্ত্রী নুরজাহান বেগম, দুলাল সরদারের ভাই বাবুল সরদার, বোন রাবেয়া বেগম ও বাবুল সরদারের স্ত্রী রহিমা বেগম। আটককৃত ৫ জনকে রবিবার হত্যা মামলায় আটক দেখিয়ে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে দুলাল সরদার তার ঘরের পাশের বাগানের সুপারী পারতে গেলে তার আপন চাচাতো ভাই ইব্রাহীম সরদার বাধা দেয়। তখন দুলাল সরদার তার স্বজনদের নিয়ে চাচাতো ভাই ইব্রাহীম সরদারের ওপর শুরকি দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে তার স্বজনেরা পুলিশের সহায়তায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে শনিবার রাতে ইব্রাহীম সরদার মারা যায়
ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শুরকির আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহীম সরদার মারা গেছে। এ ঘটনায় শনিবার রাতে ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৫ আসামীকেই গ্রেফতার করেছে। তাদেরকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী নিহতের ছেলে আল-আমিন সরদার বলেন, আমাদের বাগানের সুপারী পারতে গেলে আমার বাবা বাধা দিলে তাকে শুরকি দিয়ে চাচা দুলাল সরদারসহ সহযোগীরা কুপিয়ে রক্তাক্ত করে। পরে শনিবার রাতে হাসপাতালে আমার বাবা মারা যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial