কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের করা হয়।
র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই র্যালীতে অংশ নেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর।
Please follow and like us:
« দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম দূর করতে চান সায়মা ওয়াজেদ পুতুল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কোন স্বপ্নই অপূরণীয় থাকবে না »
