প্রধান সূচি

Friday, September 8th, 2023

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৃহ অভ্যর্থনা: জি-২০ সম্মেলনে ‘ভুল বোঝাবুঝি’ দূর হওয়ার আশা

জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই সাউথ বøক বা হায়দরাবাদ হাউসে নয়, প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গেই এই বৈঠক হয়। আন্তরিকতার বার্তা দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গৃহ অভ্যর্থনার আয়োজন করেন নরেন্দ্র মোদি। বাংলাদেশ জি-২০-র সদস্য নয়, তবে সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পরই ভারতের পক্ষে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশই এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। অন্য দেশগুলোবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ২১ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. রুপোশ খন্দকার (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি। নিখোঁজ ওই স্কুলছাত্র উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের কৃষক মিলন খন্দকারের ছেলে। সে স্থানীয় খন্দকার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করছে। বর্তমানে স্কুলছাত্রের পরিবারে চরম হতাশা বিরাজ করছে। সন্তান নিখোঁজের ঘটনায় নিখোজ স্কুলছাত্রের বাবা মিলন খন্দকার গত ২৩ আগষ্ট ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ ওই স্কুলছাত্রের গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পড়নে ছিল ছাপার লুঙ্গী গায়ে ছাই রঙের শার্ট। রুপোশ এর বাবা মিলন খন্দকার জানান, গত ১৮ আগস্ট শুক্রবারবিস্তারিত পড়ুন


আসুন পাশাপাশি দু’জন নোবেল জয়ী অমর্ত্য সেন ও ড. ইউনূসকে দেখি

সম্প্রতি নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে মামলা হয়েছিল। মামলায় বলা হচ্ছিল, উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে ছিলেন। আমর্ত্য সেন উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আদালতে লড়ছেন। অর্মত্য সেনের পক্ষে প্রভাবশালী বিবৃতি দেয়নি। অর্থনীতি শাস্ত্রে তাঁর সুনাম এবংন প্রতিপত্তি বিশ্বজুড়ে। অথচ এ সবের কিছুই তিনি ব্যবহার করেননি। বরং বলেছেন, যদি ভুলে কিছু দখল হয়ে থাকে, তাহলে তিনি তা ছেড়ে দিতে রাজি আছেন। তিনি নিশ্চয়ই বোঝেন, আন্তর্জাতিক বন্ধুদের সহয়তা নিয়ে কোটি টাকার জমি বেআইনীভাবে দখল করবার মতো নিচ আর হীন উদ্দেশ্য উনার নেই। তাই আইনের পথেই হাঁটছেন। বলেইবিস্তারিত পড়ুন


কোন স্বপ্নই অপূরণীয় থাকবে না

বাংলাদেশের মানুষ সারাজীবন শুনে এসেছে, এদেশ হবে সিঙ্গাপুর। যারা সিঙ্গাপুর দেখেননি তারা ভেবেই নিয়েছেন সেটা নিশ্চয় সুন্দর জায়গা, নাহলে কেনো সবাই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে এদেশটাকে সিঙ্গাপুর বানাতে চায়। অথচ ধারাবাহিক উন্নয়নের হাত ধরে সুন্দর হচ্ছে বাংলাদেশ। বৃহষ্পতিবার আরেকটি পালক যুক্ত হলো পদ্মাসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে। কী হতো এতোদিন? পদ্মাসেতু হওয়ার আগে ভয়ঙ্কর হয়রানির মধ্য দিয়ে পথ পাড়ি দিতো দু’পারের মানুষ। কেবল ফেরির অপেক্ষায় বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। আর নদীর ডুবোচরে আটকে গেলে ভিন্ন বাস্তবতা। কখন ফেরি ভিড়বে তার কোন হিসেব ছিলো না। কিন্তু সময়বিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই র‌্যালীতে অংশ নেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial