প্রধান সূচি

ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু ঘটেছে। ওই চালকের নাম আ. ছালাম হাওলাদার (৪০) সে উপজেলার পশারিবুনিয়া গ্রামের আলকাজ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পশারিবুনিয়া গ্রামের আ. ছালাম হাওলাদার নিজ বসতবাড়ীর সামনের সড়কে নিজের ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial