ভারী বর্ষন ও জোয়ারের পানিতে ভাসছে পিরোজপুরের বিস্তিন্ন এলাকা : বিপর্যস্ত জনজীবন
ভারী বৃষ্টিপাত ও জোয়ারে পানি বৃদ্ধির ফলে পানিতে ভাসছে পিরোজপুরের বিস্তিন্ন এলাকা। ভারী বর্ষণের ফলে পিরোজপুর পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা ডুবে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সড়কগুলোতে যান চলাচল করতে পারছে না। সড়ক ছাড়িয়ে অলিগলিও তলিয়ে গেছে। সোমবার দিনব্যাপী মুষলধারে বৃষ্টি হয়েছে পিরোজপুরে। সেই সাথে বজ্রপাত। দিনের বেলাতেও মনে হয়েছে সন্ধ্যা নেমে এসেছে। আর এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বর্ষণের কারণে ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ঠ গভীর নিম্নচাপ, টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পিরোজপুর জেলায় গত ৪ দিন ধরে অব্যাহত রয়েছে দুর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে।
পিরোজপুরের জেলা শহরের বলেশ্বর ও কঁচা নদী তীবরর্তী এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পৌর শহরের খুমুরিয়া, সিআইপাড়া, শিকারপুরসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া জেলার ইন্দুরকানী, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, স্বরূপকাঠী, নাজিরপুর ও কাউখালী উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নিচু এলাকাগুলোর ভবন, শিক্ষা প্রতিষ্ঠান বাসা-বাড়ি, অফিসেও পানি ঢুকেছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুম শুরুর পর দেড় মাসে তেমন বৃষ্টিপাত হয়নি। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত শুরু হয়েছে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ডুবেছে পানিতে। ভারী বর্ষণের কারণে অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে মাটি নরম হওয়ায় উপড়ে পড়ছে কয়েকশত গাছপালা। এছাড়াও বৃষ্টির পানি জমে আউশ ধানের ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

কখনো ভারী বর্ষন, আবার কখনো বৈরী আবহাওয়া বিরাজ করায় নিম্নআয়ের মানুষজন কষ্টের মধ্যে রয়েছেন। পিরোজপুরের পাড়েরহাট ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস জানান, পাড়েহাট মৎস্য বন্দর থেকে সাগরে যাওয়া কিছু কিছু ফিসিং ট্রলার ঘাটে এসে নোঙ্গর করেছে, বৈরী আবহাওয়ার কারণে আরও কিছু ট্রলার বন্দরে ফেরার অপেক্ষায় রয়েছে। বিরামহীন এ বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ছে। প্রায় সব মানুষের দৈনন্দিন কাজে বিঘœ ঘটছে। তবে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।
পিরোজপুর শহরের থানা রোডের নরসুন্দর ঝনটু শীল বলেন, সারাদিন টাকা বৃষ্টির কারণে দোকান খুলতে পারি নি। কোন আয় নেই সারাদিনে। বিকেলে একটি বৃষ্টি কমার ফলে দোকানে এসেছি। তবে বিকেলের পরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় হয়তো কোন কাষ্টমারই আসবে না।

এদিকে, সোমবার সকালে পিরোজপুর-কাউখালী-বরিশাল আঞ্চলিক মহাসড়কে কাঠালিয়া নামক স্থানে গাছ উপড়ে সড়কের ওপর পড়লে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাউখালী থেকে ফায়ার সার্ভিস গিয়ে গাছটি অপসারণ করে।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, তিনি বিভিন্ন উপজেলার ক্ষয়ক্ষতি নিরুপনে বর্তমানে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া এলাকায় পরিদর্শনে রয়েছেন। তিনি আরও জানান, নিম্নআয়ের মানুষ জনের তালিকা নিরুপন করে তাদেরকে সরকারি ত্রাণ ও সাহায্য বিতরণের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
