প্রধান সূচি

কাউখালীতে কৃষকদের মাঝে সার,বীজ ও নারিকেল চারা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে আমন ধান আবাদ বৃদ্ধি ও বসতবাড়িতে নারকেল এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ৫শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু কৃষকদের হাতে প্রণোদনার এসব কৃষি উপকরণ তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়সহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রণোদনা কর্মসূচিতে ৫০০ জন কৃষকের প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া একই কর্মসূচির আওতায় ৫শ’ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial