প্রধান সূচি

উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বংলাদেশের উন্নয়নের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এরশাদ সরকার, জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকার মিলে যে উন্নয়ন করেছে তার দ্বিগুন উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকার না থাকলে পদ্মা সেতু, অষ্টম চীন-বাংলাদেশ মৈত্র (বেকুটিয়া সেতু), পাঠগাতী সেতু হতো না।
আজ শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের চৌঠাইমহল বাসষ্ট্যান্ডে আয়োজিত এক উন্নয়ন সামবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার কাছে একজন নেত্রী না, তিনি আমার মায়ের স্থানে অধিষ্ঠিত শ্রদ্ধের পাত্র। যখন ১/১১ সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটক হন, তখন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তার আইনজীবী হিসেবে আমি ছিলাম। শুধু তার আইনজীবী না বঙ্গবন্ধু পরিবার ও দলীয় নেতাকর্মীর আইনজীবী হিসেবে পাশে ছিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতি আমার পূর্ন আস্থা ও বিশ^াস আছে। তিনি আগামী সংসদ নির্বাচনে কোন দুর্নীতিবাজ ভূমি দুস্যকে মনোনয়ন দেবেন না। আমি কোন দুর্নীতি, টেন্ডারবাজী, ভূমি দখলকারী নই। তাই আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্নেহ থেকে বঞ্চিত হবো না ইনশোআল্লাহ।
শ্রীরামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বেপারীর সভাপাতিত্বে উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার মোহাম্মাদ চান, উপজেলা কৃষক লীগ আহবায়ক এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক মাষ্টার মনিরুজ্জামান আতিয়ার প্রমুখ।
সমাবেশে বক্তরা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ননা তুলে ধরে বলেন, বিগত ৫০ বছরে নাজিরপুর,পিরোজপুর ও স্বরূপকাঠী উপজেলায় যে উন্নয়ন হয়নি, তা বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের আমলে হয়েছে। তাই পিরোজপুর-১ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিকল্প নেই।


মন্ত্রী এর আগে এদিন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেয়রী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল মিল্ক (দুধ) ফিডিং প্রোগ্রামের উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের শিক্ষা ব্যাবস্থাকে আধুনিক করেন নি, এ আধুনিক শিক্ষাকে গ্রহন করতে শিশুদের মেধার বিকাশের প্রয়োজন। আর তাই আদর্শ খাদ্য হিসাবে শিশুদের মাঝে বিনামূল্যে দুধ প্রদান করছেন।
মন্ত্রী এদিন সকালে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন সড়ক ও কালভার্ট এর উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial