প্রধান সূচি

কাউখালীতে ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে শ্যালো ইঞ্জিনচালিত একটি পাওয়ার ট্রলির সঙ্গে ধাক্কায় মো. মাইনুল হোসেন সিকদার (২১) নামে মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার কাউখালী-পিরোজপুর আঞ্চলিক সড়কের জয়কুল বেইলি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুল হোসেন সিকদার কাউখালীর জয়কুল গ্রামের মো. আনোয়ার সিকদারের ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ইট বোঝাই একটি ট্রলি কাউখালী থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয় ট্রলিটি। এতে গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী মাইনুল। স্থানীয়রা কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আশংকাজনক অবস্থায় মাইনুলকে উদ্ধার করে পাশ^বর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বরিশালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, জয়কুল গ্রামে বেইলি ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মাইনুল নামে এক যুবককে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial