প্রধান সূচি

ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উল্টে গিয়ে চালক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার কলারণ বটতলা এলাকায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক জাকারিয়া হোসেন (২০) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্বচর বলেশ্বর গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার কালারণ এলাকার একটি ইট ভাটা থেকে ইট বোঝাই ট্রলি নিয়ে চালক জাকারিয়া ইন্দুরকানীতে আসছিল। পথে কলারণ বটতলা এলাকায় সুধীরের দোকানের পাশের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় ট্রলি চালক ট্রলির নিচে চাপা পরে। তখন স্থানীয়রা এগিয়ে এসে জাকারিয়াকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial