প্রধান সূচি

নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত ॥ আহত ১

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় মাহামুদুল হাসান (২৭) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন এবং তার সাথে থাকা অপর শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের নতুন রাস্তা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষক নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের তারাবুনিয়া কাটাবুনিয়া দারুল কুরআন কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে। আহত অপর শিক্ষক একই মাদ্রাসায় কর্মরত।
নিহতের মামাতো ভাই মো. সানাউল্লাহ্ জানান, মাদ্রাসা শিক্ষক মাহামুদুল হাসান মাদ্রাসার বই কেনার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে গোপালগঞ্জ রওনা হলে উপজেলার নতুন রাস্তা নামক এলাকায় বিপরীতমুখী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। তার সাথে থাকা ওই মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আলী হোসেন মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন
নাজিরপুর হাসপাতালের চিকিৎসক ডা. দ্বীপান্নিতা দেবনাথ জানান, মাদ্রাসা শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার সাথে থাকা অন্য শিক্ষক গুরুত্বর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং লাশ উদ্ধার করা হয়। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি, তাকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial