কাউখালীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(ভারপ্রাপ্ত) পলাশ কুমার রায়। অনুষ্ঠানে উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীতে অধ্যয়নরত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
