কাউখালীতে নারীদের ফ্রী ভায়া ও সিবিই ক্যাম্প অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে নীরব ঘাতক নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে দিনব্যাপী বিনামূল্যে ভায়া ও সিবিই এবং বিশেষ স্ত্রী রোগ ও প্রসুতি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গোসনতারা গ্রামে লে. কর্ণেল নজরুল ইসলাম কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার সুলতানা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গাইনি বিশেষজ্ঞ ডা. মৃদুলা কর, উপজেলা মেডিকেল অফিসার ডা. আসমা খানম, স্থানীয় ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম প্রমুখ।
ডা. সুজন সাহার বলেন, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বড় ধরণের ঘাতকব্যাধি। প্রাথমিক পর্যায়ে এ ক্যান্সার নির্নয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন বাঁচানো সম্ভব। মাতৃমৃত্যু অন্যতম কারণও জরাযুমুখ ও স্তন ক্যান্সার। এ ধরণের পরীক্ষা নারীদের জন্য খুবই জরুরি। জরায়ু মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ বিষয়ে এ হাসপাতাল গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।
