প্রধান সূচি

ভান্ডারিয়ায় যুবলীগের শান্তি সমাবেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভান্ডারিয়া পৌরসভার প্রশসাক মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, মো. গিয়াস উদ্দিন লিটন পেশকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্নান উজ্জল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, আওয়ামী লীগ নেতা এবং তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুউদ্দিন হাওলাদার, ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম খোকন সিকদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ জোমাদ্দার।
সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সন্ধ্যায় একটি র‌্যলি বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial