প্রধান সূচি

পিরোজপুরে মঠবাড়িয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহফিল থেকে বাড়ি ফেরার পথে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আমিরুল ইসলাম (৪০) ওই গ্রামের মো. মোকলেস আলী হাওলাদারের ছেলে।
ওসি কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামের একটি মাহফিলে গিয়েছিলেন আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
খবর পেয়ে আমিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial