প্রধান সূচি

ভান্ডারিয়ায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে ফুলেল শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে ভান্ডারিয়া উপজেলার পৌর শহরে নিজ বাড়ীতে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসি।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মিয়া বাড়ি ঈদগাহ মাঠে ভান্ডারিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন- আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলায়ের অতিরিক্ত সচিব মো. অহিদুজ্জামান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, পুলিশের বরিশাল ডিআইজি মো. আক্তারুজ্জামান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয় বরিশাল বিভাগীয় পরিচালক আহসান হাবিব, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান, পিরোজপুর সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী, ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেল নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খসরু।
এছাড়াও পিরোজপুর জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ভান্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, ভান্ডারিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য, তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন শেষে পদোন্ন পেয়ে গত ৭ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে জারী হওয়ার পরে এই প্রথম স্বপরিবারে নিজ বাড়িতে আসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের জন্য এবং মুখ্য সচিব এর জন্য দোয়া ও মোনাজাত করেন মাওলনা আল আমীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial