কাউখালীতে ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সম্মেলন
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন পিরোজপুরের কাউখালী শাখার উদ্যোগে কাউখালী উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আতিকুল হক মনিরকে সভাপতি ও মো. আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বুধবার বিকেলে কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশীদ মুন্না।
বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহ আলম সেপাই, ইউপি সদস্য আকবর হোসেন দুলাল, ইউপি সদস্য আজম খান, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী প্রমুখ।
