Thursday, December 29th, 2022
ভান্ডারিয়ায় ডিজিটাল সংযোগ স্থাপন বিষয়ে মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক হুমাউন কবির, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান ঊল্লাহ খান। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সম্মেলন
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন পিরোজপুরের কাউখালী শাখার উদ্যোগে কাউখালী উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আতিকুল হক মনিরকে সভাপতি ও মো. আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়। বুধবার বিকেলে কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশীদবিস্তারিত পড়ুন
পিরোজপুর শহরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
পিরোজপুর শহরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার বাসিন্দা গাজী মো. আলাউদ্দিনও তার স্ত্রী গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তার ভবনের ও বাড়ির প্রধান গেটে তালা দিয়ে শহরে আসেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে আসেন। বাড়ির ভেতর প্রবেশ করে তিনি ভবনের প্রধান ফটকে দেওয়া দু’টি তালা ভাঙ্গা দেখেন। পরে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর আলমারি ভাঙ্গা ও খোলা দেখতে পান। এ সময় তার স্ত্রী বেবী জানান, চোরেরা তার আলমারীতে থাকাবিস্তারিত পড়ুন
