প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা, হেফজখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের কে এম লতীফ সুপার মার্কেটের ক্যাফে আড্ডা নামক একটি চাইনিজ রেস্তোরাঁয় এ কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়।
কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে নিরাপদ সংগঠনের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাহ্ জালাল এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম শিকদার।
বক্তারা মানব সেবায় ইহকাল পরকালের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে মঠবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial