কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার পাচঁশত টাকা জরিমানা করেছে। মেয়াদ উত্তীর্ন কীটনাশক ও মেয়াদ উত্তীর্ন ওষুধ দোকানে রাখার কারণে এই জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ বাজারে বিভিন্ন দোকানে ক্রয় ভাউচার আছে কিনা, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা তা পর্যাবেক্ষন করে।
সোমবার দুপুরে কাউখালী বাজারে অভিযান চালিয়ে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এসব জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বিপ্লব।
সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, কাউখালী দক্ষিণ বাজার সার ও কীটনাশক বিক্রেতা খান ট্রেডার্সকে মেয়াদ উর্ত্তীন কীটনাশক রাখায় দুই হাজার টাকা, সাগর এন্টারপ্রাইজকে একই অপরাধে তিন হাজার টাকা এবং উত্তর বাজার শতাব্দী মেডিকেল হলকে মেয়াদ উর্ত্তীন ওষুধ রাখার কারণে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
