প্রধান সূচি

ইন্দুরকানীতে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদী থেকে অর্ধগলিত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর সাঈদখালী আবাসন এলাকার কঁচা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান দেখতে পেয়ে বালিপাড়া ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে ইন্দুরকানী থানার পুলিশ লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত উলঙ্গ একটি পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স অনুমানিক ৩৬ বছর।
ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান, খবর পেয়ে নদীতে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার কোন পরিচয় মেলেনি। শুক্রবার ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial