প্রধান সূচি

কাউখালীর ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালেদা খাতুন রেখা’র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানববন্ধন করার প্রতিবাদে কাউখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার সকালে কাউখালী মুজিব চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট একেএম আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট পরিতোষ সমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. জিয়াদ, নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট এ.কে.এম আউয়াল, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, প্রবীণ রাজনীতিবীদ এম.এ মোতালেব প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা দায়িত্ব নেয়ার পর দক্ষতার সঙ্গে তা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তার মতো একজন গুণি ব্যক্তিত্বের নামে মিথ্যাচারে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। তারা আরো বলেন, একজন সৃজনশীল ও মানবিক ইউএনও খালেদা খাতুন। করোনা সংকটে মানুষের পাশে কাজ করতে গিয়ে তিনি দুইবার করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু তিনি কাজ থেকে পিছ পা হননি। করোনা রোগীর খাবার নিয়ে গেছেন, অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছেন। মানবিক, সৎ ও সাহসী মানুষ খালেদা খাতুন রেখা। তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি খাস জমি দখলদারদের উচ্ছেদ করে মুজিববর্ষের ঘর নির্মাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম স্বচ্ছভাবে বাস্তবায়ন করায় একটি মহল তার উপর ক্ষিপ্ত হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।
উল্লেখ্য, গত ৬ জুন কাউখালী বাসষ্ট্যান্ড এলাকায় কাউখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে ইউএনও’র বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও সেচ্ছাচারিতা অনিয়মের অভিযোগ এনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial