প্রধান সূচি

ভান্ডারিয়ায় মানিক মিয়ার ৫৩তম শাহাদৎ বার্ষিকী পালন

পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে উপ-মহাদেশের কালজয়ী সাংবাদিক, মোসাফির কলাম লেখক, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্বের সাহসী সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার জাতীয় ও কালো পতাকা উত্তোলন, উপজেলা সদরের রিজার্ভ পুকুর পার জেপির উপজেলা দলীয় কার্যালয় সম্মূখে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মূর‌্যালে উপজেলা জাতীয় পার্টি-জেপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়া ভান্ডারিয়া প্রেসক্লাব বেসরকারি সামাজিক উন্নয়ন সংগঠন আনোয়ার হোসেন মঞ্জু গ্যালারি, ইত্তেফাক পাঠক ফোরাম, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ড্রিম বাংলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
বুধবার রাতে জাতীয় পার্টি-জেপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ভান্ডারিয়া শেখ কামাল অডিটরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। বক্তব্য রাখেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমান উল্লাহ আমান, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর, আতরখালী মানিক মিয়া কলেজের অধ্যক্ষ দেলোয়ারা জেসমিন, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ওয়াকার্স পার্টির পিরোজপুর জেলা সভাপতি খান মো. রুস্তুম আলী, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, জেপি নেতা ইউসুফ আলী আকন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুবলীগের সাধারণ সম্পাদ এহসাম হাওলাদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial