কাউখালীতে নিষিদ্ধ জাল জব্দ ॥ জরিমানা আদায়
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নৌ-পুলিশ নিষিদ্ধ চরগড়া জাল জব্দ করেছে। এসময় এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই জেলেকে ৫শ’ টাকা জরিমানা করেছেন।
কাউখালী নৌ-পুলিশের এসআই আসাদুজ্জামান হারুন বলেন, রবিবার ভোরে কাউখালীর নৌ-পুলিশে একটি দল অভিযান চালিয়ে উপজেলার আমরাজুড়ি চর এলাকায় সন্ধ্যা নদীতে পাতা প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ চরগড়া জাল জব্দ করে। অবৈধ জাল পাতার অভিযোগে আমরাজুড়ি গ্রামের নজরুল হাওলাদারের ছেলে রানা (২০) নামে এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা জেলে রানাকে ৫শ’ টাকা জরিমানা করেন।
Please follow and like us:
« বরিশালে মেরী স্টোপস’র উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ১১ »
