কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে গারতা এতিমখানা, জয়কুল আশ্রয়ন প্রকল্পে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার, সহকারি সার্জন ডা. দিপ্ত কুন্ডু প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ মূল উদ্দেশ্য পুষ্টি বার্তা প্রচারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
Please follow and like us:
« নাজিরপুরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগমের ইন্তেকাল »
