প্রধান সূচি

কাউখালীতে কৃষকদের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে আঊশ ধান চাষের জন্য চাষিদের মাঝে প্রণোদনার সার-বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাষিদের হাতে সার, বীজ তুলে দিয়ে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, সহকারি কমিশনার (ভূমি)জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিমসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র জানান, উপজেলার ৫টি ইউনিয়নে খরিপ মৌসুমে আউশ উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৫০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ধান, ২০ কেজি ডিএপি, এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial