মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (আওয়ামী লীগ বিদ্রোহী) মো. রিয়াজ উদ্দিন আহমেদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা একযোগে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ এপ্রিল উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আওয়ামী লীগ নেতা ঠিকাদার ও ঠিকাদার সগীর হোসেন হাওলাদারকে উপজেলা প্রকৌশলীর কার্যালয় বসে জীবননাশের হুমকিসহ বিভিন্ন ধরণের হুমকি দেন। এ ঘটনায় সগীর হোসেন হাওলাদার (সগীর মেম্বর) ওই দিন বিকেলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি জিডি করেন। এছাড়া উপজেলা চেয়ামরম্যান রিয়াজ উদ্দিন বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের লাঞ্চিত করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুণ হাওলাদার, ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাচ্চু বেপারী, ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তালুকদার, মিরুখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, টিকিকাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, বেতমোর রাজপাড়া ইউপি চেযারম্যান দেলোয়ার হোসেন আকন, হলতা গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলম ঝনো, বড়মাছুয়া ইউপি চেয়ারমস্যান নাসির হোসেন হাওলাদার, নির্যাতিত আওয়ামী লীগ নেতা সগীর হোসেন হাওলাদারসহ দলীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মিরা।
