কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পিরোজপুরের কাউখালীতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
বৃহষ্পতিবার ‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল কবীর, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
Please follow and like us:
« মোংলায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে লন্ডনের মেয়র রৌশন আরা রহমানকে সংবর্ধনা »
