কাউখালীতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকা উদ্ধার : মা-ছেলে-মেয়ে আটক
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এসময় মা ও ছেলে-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্থানীয় ও পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের মধ্যে পলিথিনে মোড়ানো সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বিক্রির ২ লক্ষ ৪ হাজার ৫শ’ টাকাও জব্দ করা হয়।
মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৪৫), ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) ও মেয়ে ইকতার জাহান তিশা (২২)কে আটক করা হয়। তবে খলিলুর রহমানের আরেক ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬) পালিয়ে যায় বলে মাদক নিয়ন্ত্রন বিভাগ জানায়।
পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসবাসকৃত ঘরের মধ্যে থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২ লক্ষ ৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়ারার মূল্য প্রায় সাড়ে ৪২ লাখ টাকা। অভিযানে খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার), ছেলে মেহেদী হাসান মুন্না ও মেয়ে ইকতার জাহান তিশা (২২)কে আটক করা হয়।
এ ব্যাপারে পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
