মঠবাড়িয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর একটি টিম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার ভেচকি গ্রামের ছগির শিকদারের ছেলে রিয়াজ শিকদার (২১) এবং হোতখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে সুমন ফরাজী (২৩)।
বুধবার দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশ গ্রেফতাকৃতদের আদালতে সোপর্দ করেছে।
থানা সূত্রে জানা গেছে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর একটি টিম পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় স্পেশাল-১ কল সাইনে নিয়মিত টহল দেন। এর অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ থানাপাড়া বাসস্ট্যান্ড থেকে ডিএডি (সার্কেল এ্যাডজুট্যান্ট) নূর ইসলামের নেতৃত্বে রিয়াজ শিকদার ও সুমন ফরাজী ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বুধবার দুপুরে দুপুরে আদালতে সোপর্দ হয়েছে।
