কাউখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সুনীল চন্দ্র কুন্ডুকে আহ্বায়ক ও মানিক লাল করকে যগ্ম আহবায়ক, জ্যোতির্ম্ময় চক্রবর্তী রতনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা কমিটির সভাপতি তুষার কান্তি মজুমদার ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার চক্রবর্তী কর্তৃক স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট পরিতোষ সমাদ্দার, সূর্যকান্ত বিশ্বাস, পল্টু লাল বসু, বাদল হালদার, তাপস কুন্ডু, আশিষ মজুমদার, ছায়ারানী সমাদ্দার, শেখর হালদার প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংষতায় পুলিশসহ উভয় পক্ষের আহত-১১ : বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
