কাউখালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
পিরোজপুরের কাউখালী উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত দু’টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। সদস্যদের শপথ করান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। শপথ নেন সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মো. আবু সাঈদ, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টু।
পরে সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন প্রমুখ।
